June 30, 2026, 5:29 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ফুলবাড়ীতে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 527
নিউজ আপঃ Tuesday, May 10, 2022

দিনাজপুরের ফুলবাড়ীতে চুক্তিবদ্ধ কৃষক পর্যায়ে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রাণ এগ্রো লিমিটেড এর আয়োজনে উপজেলার আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী বাজারে এই ধান সংগ্রহ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহ উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী রাঙ্গামাটি প্রাণ এগ্রো লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো. জাকারিয়া হোসেন (বিএমএল,পিএবিএল)। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.রুম্মান আক্তার।

প্রাণ কোম্পানীর সুপারভাইজার মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.শাহানুর আলম, কৃষিবিদ খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আলাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবুল হাসান, সাধারণ সম্পাদক শ্যামল, কৃষক প্রতিনিধি আলহাজ্ব আশরাফুজ্জামান। এ সময় প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড রাঙ্গামাটির সকল কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী রাঙ্গামাটি প্রাণ এগ্রো লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো.জাকারিয়া হোসেন বলেন, ৭০০ একর জমিতে ৯০০ কৃষকের মাধ্যমে বোরো ধান উৎপাদন শুরু করা হয়েছে। সেই উৎপাদিত ধান কৃষকের নিকট হতে ন্যায্য মূল্যে সংগ্রহ করা শুরু হলো।

আনুমানিক ২০ হাজার টন ধান সংগ্রহ করা হবে। দিন দিন উৎপাদন এবং সংগ্রহের পরিমান বৃদ্ধি করা হবে। দেশের চালের চাহিদা মিটিয়ে প্রায় ১৫০ টি দেশেও চাল রফতানি করা হয়।


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com