র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২

Reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:52 PM, May 10, 2026
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশেষ প্রতিনিধি

সাভারের প্রাণকেন্দ্র রাজাশন পালোয়ান পাড়ায় র‍্যাব-৪ এর সিপিসি-২ এর পরিচালিত এক বিশেষ অভিযানে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল, ২১ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাটিতে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে এসব অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযানটি সরাসরি নেতৃত্ব দেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। র‍্যাব সূত্রে জানা গেছে, ঘটনায় আপাতত দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অভিযান এখনো চলমান থাকায় এ বিষয়ে পূর্ণাঙ্গ ব্রিফিং প্রদান করা হয়নি।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের উৎস, সংশ্লিষ্ট অপরাধচক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে ব্যাপক অনুসন্ধান চলছে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এলেও এলাকাজুড়ে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষ র‍্যাবের এমন অভিযানকে সাধুবাদ জানিয়ে অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি