

নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করে তাকে তাৎক্ষণিকভাবে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এই সংযুক্ত অবস্থায় থাকবেন।
সূত্র জানায়, এর আগে তার বিরুদ্ধে ঘুষ, দলিল নিবন্ধনে অনিয়ম ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ ওঠে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।