June 22, 2026, 4:59 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাসূল সা: বৃষ্টি হলে যে দোয়াটি পড়তে বলেছেন

ডেস্ক রিপোর্ট 678
নিউজ আপঃ Saturday, May 14, 2022

আবদুল্লাহ ইবনু মাসলামা রহ: যায়দ ইবনু খালিদ জুহানী রহ: থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বৃষ্টি হওয়ার পর হুদায়বিয়াতে আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো, তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কী বলেছেন? তারা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল-ই উত্তম জানেন।

নবীকারীম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বলেন, আমার বান্দাদের মধ্য কেউ আমার প্রতি মুমিন হয়ে গেল এবং কেউ কাফির। যে বলেছে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হলো আমার প্রতি মুমিন বা বিশ্বাসী আর যে গ্রহ-নক্ষত্রের উপর ভরসা করলো তারা অবিশ্বাসী হয়ে গেল।

আর যে বলেছে, অমুক গ্রহ-নক্ষত্রের প্রভাবে আমাদের ওপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়েছে।

বৃষ্টি বর্ষণের পর বলবে :

مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهٖ

উচ্চারণ: মুতিরনা বিফাদলিল্লা-হি ওয়া রহমাতিহী

আল্লাহ দয়া ছাড়া কোন কিছু হয় না। আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে (সহিহ বুখারী, হাদিস নং ৮০৬/৮৪৬)


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share