June 10, 2026, 3:01 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শিক্ষার বাতিঘর মাওলানা শফিকুল ইসলাম চির নিন্দ্রায় শায়িত- নিউজ অলটাইম

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 376
নিউজ আপঃ Sunday, February 27, 2022

হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চির বিদায় নিলেন পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের ইউসুফপুর বালিকা দাখিল মাদ্রাসা সুপার ও বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ’র সাবেক মহিপুর শাখার সভাপতি, মাওলানা মোঃ শফিকুল ইসলাম আকন।

রবিবার সকাল সাড়ে ৯টায় ইউসুফপুর বাড়ি সংলগ্ন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজা নামাজ পড়ান অধ্যক্ষ মাওলানা মোঃ নাসির উদ্দিন হাওলাদার। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গত ১৮ ফের্রুয়ারি পৌনে ১টার দিকে ছারছিনার পীর সাহেবের মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাওলানা মোঃ শফিকুল ইসলাম আকন। পরে ঢাকা ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ ফের্রুয়ারি),সকাল সাড়ে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  মৃত্যুকালে তাঁর বয়স হয়ে়ছিলো আনুমানিক ৫০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এছাড়াও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ, মাওলানা মো. জিয়াউল ইসলাম হাবিব, সভাপতি বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন কলাপাড়া উপজেলা শাখা, মহিপুর থানা সদর ইউনিয়নের ইউসুফপুর বালিকা দাখিলর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী, বাংলাভিশন পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share