

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মানবাধিকার কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আলেম-ওলামা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শনিবার (৭ মার্চ) সাভার উপজেলার নিউ জিনভীয়ান অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক ও দৈনিক মানবজমিনের রিপোর্টার সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদি রানা শহীদ, আনোয়ার হোসেন, মেহফুজুর রহমান রাসেল, খন্দকার আরিফুল রহমান রাফি এবং সংস্থার সম্মানিত পরিচালক রায়হান আহমেদ ওবায়দুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সাভার উপজেলা আলেম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রানা। এ সময় তিনি বলেন, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া ও ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।