May 2, 2026, 4:43 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দুটি গোলেও পিএসজিকে জেতাতে পারলেন না নেইমার

অলটাইম নিউজ ডেক্স 344
নিউজ আপঃ Tuesday, February 2, 2021
জোড়া গোলেও পিএসজিকে জেতাতে পারলেন না নেইমার

পিএসজির দায়িত্ব নেওয়ার পর কোচ মাউরিসিও পচেত্তিনোর এটাই প্রথম হার। ফরাসি জায়ান্টদের থেকে লরিয়েন্ত জয় ছিনিয়ে নেয় শেষ মুহূর্তে করা দুই গোলে।

জোড়া গোল করেও পিএসজিকে জয় এনে দিতে পারলেন না নেইমার। রোমাঞ্চকর ম্যাচে লরিয়েন্তের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল পিএসজি। ৩৬তম মিনিটে লরেন্ট আবেরজেলের গোলে এগিয়ে যায় লরিয়েন্ত। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৪৫ ও ৫৮তম মিনিটে দু’টি পেনাল্টি থেকে গোল করে ব্যবধানটা ২-১ করেন নেইমার।

তবে ৮০তম মিনিটে উইসার গোলে সমতায় ফেরে লরিয়েন্ত। এরপর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে দলের জয়সূচক গোল করেন মফ্ফি। শেষ পর্যন্ত ঘরের মাঠে হারতে বসা ম্যাচটিতে তিন পয়েন্ট আদায় নেয় লরিয়েন্ত।

এই হারে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা লিলে’কে ধরার সুযোগ হারিয়েছে পিএসজি। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমের তালিকার তিনে আছে পচেত্তিনোর দল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিলে। দুইয়ে থাকা লিঁও’র পয়েন্ট ৪৬। ২১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবনমন জোনে আছে লরিয়েন্ত।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share