June 12, 2026, 11:15 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 125
নিউজ আপঃ Monday, May 12, 2025

সাভারে অবৈধ ফিশ ও পোল্ট্রি ফিড কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার

সাভারে একটি অনুমোদনহীন ফিশ ও পোল্ট্রি ফিড কারখানায় অভিযান চালিয়ে সিলগালাসহ এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ফ্রেসটেক এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম।

এসময় বৈধ কাগজপত্র না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে ফিশ ও পোল্ট্রি ফিড তৈরি এবং বাজারজাতের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১০ এর ৪৩ ধারায় এই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি বন্ধ করে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, পশুখাদ্য তৈরির এই কারখানাটিতে সরকারি কোনো অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র নেই। এছাড়া কারখানার ভিতরে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ভেজাল পশুখাদ্য বস্তায় ভরা রয়েছে। সামনে কুরবানীর ঈদ আর কোনো পশু এই খাবার খেলে মারাত্মক ক্ষতি হবে। এছাড়া সেই পশুর মাংস মানুষের শরীরের উপর প্রভাব সৃষ্টি করতে পারে। তাই অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রস্তুত করার দায়ে এক লক্ষ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ মালামালগুলো পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শওকত আলীসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share