June 24, 2026, 12:34 am
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কোলকাতায় বাংলাদেশ সোনালী ব্যাংকের ১৪ লাখ টাকা গায়েব

প্রতিবেদকের নাম 657
নিউজ আপঃ Wednesday, March 23, 2022

সিমান্তবর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখা থেকে ১৪ লাখ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এর জন্য দায়ী করা হচ্ছে ওই শাখারই কর্মীদের। শাস্তি হিসবে ৫ জনকে ইতিমধ্যে বরখাস্তও করা হয়েছে।

এরসঙ্গে পেনশন অ্যাকাউন্ট থেকেও নিয়ম বহির্ভূতভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় নথি জমা দিতে না পারায় অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২০ সালে ৯ সেপ্টেম্বর বিষয়টি প্রথম সামনে আসে। কলকাতার লেনিন সরণীতে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা অফিস অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তা অন্য একটি ভুয়া অ্যাকাউন্টে জমা রাখা হয়। ব্যাংকের অভ্যন্তরীণ অডিটে বিষয়টি ধরা পড়লে ঢাকায় ব্যাংকের প্রধান শাখায় অভিযোগ জানানো হয়। পাশাপাশি আরবিআইতে অভিযোগ জানানো হয়।

এরপরই পাঁচজনকে বরখাস্ত করা হয়। যাদের বরখাস্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- তিনজন জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ান পর্যায়ের অফিসার, একজন মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল টু ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক। বরখাস্ত হওয়া পাঁচজনই ভারতীয়। তাদের বাড়ি কলকাতা, কামারহাটি, উলুবেড়িয়া এলাকায়।

এদিকে ঘটনায় অভিযুক্তরা তাদের বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের যাবেন জানা গেছে। এ ঘটনায় নিউ মার্কেট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমস


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share