June 24, 2026, 3:28 am
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু 

এ কে আজাদ  রাজবাড়ী 305
নিউজ আপঃ Wednesday, March 2, 2022

রাজবাড়ীর কালুখালীধীন কালিকাপুর রেলওয়ে ব্রিজের উপর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের রেজাউল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেওয়ার পরে কয়েকজন বন্ধুর সঙ্গেে কালিকাপুর রেল ব্রিজে ঘুরতে যায়। পরে বন্ধুদের সাথে টিকটকে মেতে ওঠে কিন্তু হঠাৎ রাজবাড়ী গামী একটি ট্রেন এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা তার বন্ধুরা পালিয়ে চলে যায়।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এখনই ফোর্স পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share