June 22, 2026, 10:24 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 165
নিউজ আপঃ Wednesday, May 14, 2025

সাভারের আশুলিয়ায় একটি মাছের ঘের থেকে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকার একটি মাছের ঘের থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) ও জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো বলে জানা গেছে।

পুলিশ বলছে, সকালে ওই মাছের ঘেরে পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ‘কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। লাশগুলো ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share