May 9, 2026, 12:07 am
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 163
নিউজ আপঃ Monday, May 12, 2025

সাভারে মিলিটারি ফার্মের একটি পুকুর ও ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ইউটার্ন এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ মে) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পৃথক স্থান থেকে লাশ দু’টি উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ইউটার্ন এলাকার কেপিআই ভুক্ত বেতার কেন্দ্রের দেয়ালের পাশ থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের বাম চোখে ও কপালে আঘাতের চিহৃ রয়েছে।

অপরদিকে মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে আব্দুল খালেক (৭৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেশ আলীর ছেলে।

তবে ঘটনা দু’টি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এছাড়াও অজ্ঞাত নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share