April 10, 2026, 11:34 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

তদন্ত কমিটি গঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

সাভার প্রতিনিধি: 364
নিউজ আপঃ Saturday, November 27, 2021

সাভার প্রতিনিধি: ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আধিপত্য বিস্তার, বিতর্কিতদের বিভিন্ন পদে স্থান দেয়া ও কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তাকে শোকজ করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুই সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আসন্ন আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন এই ছাত্রলীগ নেতা। সম্প্রতি তিনি আশুলিয়ার চাঞ্চল্যকর শাহীন কবির হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি নাদিম হোসেনকে করেন থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

এরআগে তার জেলা কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব দেন বিবাহিত ও জেলা ছাত্রদলের প্রভাবশালী নেতা আল-আমিনকে। এছাড়া ছাত্রলীগ নেতা মনিরের আরেক অনুসারী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন শাকিল বাপ্পি।

২০১৭ সালে সাভারের সিটি ইউনিভার্সিটির ছাত্র সিফাতকে গুলি করে হত্যা মামলার আসামি এই বাপ্পি। এসব বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন, দলের পদ ও কমিটি বাণিজ্যের অভিযোগে সর্বশেষ শুক্রবার রাতে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

তবে এসব বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সাথে একাধিকবার যোগোযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share