April 13, 2026, 4:02 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আবহাওয়া পরিবর্তনে জ্বর ও কাশি? কি করবেন

প্রতিবেদকের নাম 822
নিউজ আপঃ Monday, March 21, 2022

ছয়টি ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। তাই এখানে প্রতি দুই মাস অন্তর অন্তর পাল্টে যায় প্রকৃতি। সেই সাথে পাল্টায় মানুষের দৈনন্দিন জীবনের চালচিত্র। পাল্টে যায় চেহারা। পরিবর্তন আসে ত্বকেরও। যদিও বসন্তকাল, তারপরেও চৈত্রের কড়া রোদের তাপে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এক মাসের ব্যবধানে শীতল বাতাসের বদলে শুরু হয়েছে সূর্যের চোখ রাঙানি।

প্রথমত*

জ্বর হলে গোসলকে ‘না’ বলবেন না। নির্দিষ্ট সময়ে প্রতিদিন গোসল করার অভ্যাস করুন। গোসলের পর চুল ভালো করে মুছে নেবেন। কোনো শিশুর জ্বর বেশি হলে পানিতে ভেজানো তোয়ালে দিয়ে শরীর মুছে দিতে হবে অর্থাৎ স্পঞ্জিং করতে হবে ১০১ ডিগ্রি ফারেনহাইটে জ্বর নেমে না আসা পর্যন্ত। আর এর পরেও ২-১ ঘণ্টার ব্যবধানে জ্বর না কমে তাহলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।

দ্বিতীয়ত*

সর্দি-কাশি এবং গলাব্যথায় কুসুম গরম পানি পান করবেন। ফ্রিজের পানি, আইসক্রিম, ঠাণ্ডা খাবার খাবেন না। যারা ধূমপান করেন তারা পরিহার করুন। খুসখুসে কাশির অন্যতম প্রধান কারণ হলো ধূমপান।

শিশুর জ্বর বেশি হলে পানিতে ভেজানো তোয়ালে দিয়ে শরীর মুছে দিতে হবে অর্থাৎ স্পঞ্জিং করতে হবে ১০১ ডিগ্রি ফারেনহাইটে জ্বর নেমে না আসা পর্যন্ত

তৃতীয়ত*

ঋতু পরিবর্তনের সময়টাতে ডায়েটে বেশি করে স্যুপজাতীয় খাবার রাখতে পারেন। এক্ষেত্রে চিকেন স্যুপ উপকারী। অন্যদিকে শিশুর কাশি হলেই নিউমোনিয়া ভাববেন না। শিশুকে সিগারেট, মশার কয়েল ও রান্নাঘরের ধোঁয়া থেকে দূরে রাখার চেষ্টা করুন। তবে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে, খিঁচুনি, ঠোঁট নীল বা কালো হয়ে গেলে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন।

চতুর্থত*

ঋতুর পালাবদলে শিশুকে সুস্থ রাখতে শাকসবজি ও ফল খাওয়াবেন। পাশাপাশি ঠিকমতো পানি পান করাবেন। সারাক্ষণ বাসায় বন্দি করে না রেখে খেলাধুলা করতে দেবেন। এমন পোশাক পরাবেন না, যা গরম লাগে। বরং বাতাস চলাচল করতে পারে এমন পোশাক বেছে নিন। এবং নিজে যেমন পরিষ্কার-পরিছন্ন থাকবেন তেমনই শিশুর শরীরও সবসময় জীবাণুমুক্ত রাখবেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share