হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন হুইপ আতিক

রীতেশ কর্মকার, শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: 3:45 PM, April 28, 2022
হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন হুইপ আতিক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপির ২০২১-২২ অর্থবছরের বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিল থেকে শেরপুর সদর উপজেলার সকল ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

২৮ এপ্রিল বৃহস্পতিবার জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২ হাজার ও গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে নগদ ৫ হাজার টাকা তুলে দেন হুইপ আতিক।

শেরপুর সদর উপজেলায় সর্বমোট ১শত ৯৩জন হতদরিদ্র মানুষদের মাঝে ৪লাখ ৫০ হাজার টাকা বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি প্রমুখ।