শ্যামনগরে ১লা বৈশাখ উদ্যাপনে প্রস্ততি সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: 2:44 PM, April 11, 2022
শ্যামনগরে ১লা বৈশাখ উদ্যাপনে প্রস্ততি সভা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলা নববর্ষ উদ্যাপনে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।