May 1, 2026, 7:37 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু 

এ কে আজাদ  রাজবাড়ী 318
নিউজ আপঃ Friday, February 18, 2022

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছ কাটার সময় গাছের চাপায় রেজাউল (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার জামালপুর ইউনিয়নের সর্পবেতাঙ্গা গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত রেজাউল ইসলামের বাড়ি ওই উপজেলার বহরপুর ইউনিয়নের পারগুর গ্রামে।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ হোসেন বাবু জানান, সর্ববেতেঙ্গা গ্রামের এক বাড়িতে রেজাউল ও তার এক সহযোগি শ্রমিক হিসেবে গাছ কাটচ্ছিল। তবে দুপুরে তাড়াহুড়ো করে গাছ কাটার পর গাছের গোড়া রেজাউলের ওপর এসে পড়ে। এতে সে আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন কুমার সরকার জানান, হাসপাতালে আনার আগেই রেজাউলের মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share