ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: 11:16 AM, April 19, 2022
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজা নামে এক গৃহবধূর মৃতু হয়েছে। মাহফুজা উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ধামেরহাট এলাকার বাবু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ব্যাটারী চালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।