June 21, 2026, 7:00 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বেনাপোলে জাঁকজমকপূর্ণ ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদকের নাম 520
নিউজ আপঃ Friday, February 21, 2020

এম আহসানুর রহমান ইমন শার্শা উপজেলা প্রতিনিধি: বেনাপোলে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা কর্মসূচির মাধ্যমে এবং একুশের শহীদ মিনার উদ্বোধন এর মধ্য দিয়ে , আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানের মধ্য দিয়ে শুরু হয় একুশে অনুষ্ঠান।
  একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার (২১ ফেব্রুয়ারি)। প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বেনাপোল পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার। নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, শফিউর জববার সহ নাম না জানা অনেকেই।
ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত জননন্দিত মেয়র আশরাফুল আলম লিটন শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় আরো ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন শার্শা উপজেলার আওয়ামীলীগ,ছাত্রলীগ-যুবলীগ আওয়ামীলীগ সংস্কৃতি ফোরাম (আসাফো ) আওয়ামী লীগ তৃণমূল কর্মী পরিষদ
 আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।
এরপর একে একে  উপজেলা পর্যায়ের সিভিল ও পুলিশ প্রশাসনের প্রধান, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান সরকারি প্রটোকল অনুযায়ী ক্রমানুসারে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ও বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share