বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মধুখালী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: 10:15 AM, May 24, 2022
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মধুখালী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর ১২ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫ টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্টে পরিচালনা পরিষদের সভাপতি মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম,প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন প্রমখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর ১২ দলীয় টুর্নামেন্টের উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন টুর্নামেন্টে অংশ গ্রহন করেন। ফাইনাল খেলায় মধুখালী পৌরসভা একাদশ বনাম উপজেলার ডুমাইন ইউনিয়ন একাদশ । খেলায় পৌরসভার পক্ষে একমাত্র গোলটি করেন মুন্না।

১-০ গোলে মধুখালী পৌরসভা চ্যাম্পিয়ন হয় । খেলা পরিচালনা করেন উৎপল কুমার ভৌমিক। সহকারীর দায়ীত্ব পালন করেন আবুল বাশার, মো. মতিয়ার রহমান, ও মো. দেলোয়ার হোসেন। বিকেলের খেলায় কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।