পাইকগাছায় কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: 3:00 PM, April 13, 2022
পাইকগাছায় কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

খুলনার পাইকগাছায় ২০২১-২২অর্থ বছরের খরিপ ১/২০২২-২৩মৌসুমে উফশী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পূর্ণবাসন কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু।

উপজেলা কৃষি অফিস সহকারী তুহিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি অফিসার মো. শাহজান আলী, ডিলার আজহারুল ইসলাম লাভলু, কৃষক আহমদ আলী, রফিকুল ইসলাম ও রাফেজা বেগম প্রমুখ।

এসময় ৬ কৃষকের মাঝে প্রণোদনা সহায়তা হিসেবে ৫কেজি ডিএপি, ২০কেজি এমওপি ও ১০কেজি টিএসপি সার প্রদান করা হয়।