নীলফামারী সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: 2:23 PM, May 26, 2022
নীলফামারী সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নীলফামারী সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে ১৭সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

নীলফামারী সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানকে সভাপতি ও ইটাখোলা ইউনিয়নের মনি আকতারকে সাধারণ সম্পাদক করা হয় কমিটিতে।

এছাড়া নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য তন্বী তালুকদার(সহ-সভাপতি) ও পলাশবাড়ি ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য কুলসুম আকতার(কোষাধ্যক্ষ) হিসেবে রয়েছেন এই কমিটিতে।

কমিটির গঠনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এতে বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী শাহ কামাল হোসেন।

ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী শাহ কামাল হোসেন বলেন, পদাধিকার বলে এই কমিটির সভাপতি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য পদগুলো আলোচনা সাপেক্ষে কিংবা প্রার্থী বেশি হলে নির্বাচন করে পূরণ করতে হয়।