দুর্গাপুরে ১৩২ বোতল ভারতীয় মদসহ আটক ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: 2:32 PM, May 30, 2022
দুর্গাপুরে ১৩২ বোতল ভারতীয় মদসহ আটক ১
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকে থাকা ড্রামের ভিতর থেকে ১৩২ বোতল ভারতীয় মদ সহ আহমেদ শরীফ (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার মধ্য রাতে পৌরসভার মধ্যম বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দুর্গাপুর সদর ইউপি‘র চকলেঙ্গুরা এলাকার কাজল মিয়ার ছেলে।

এ নিয়ে সোমবার সকালে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নদীর ঘাটে পরিবহনের কাজে ব্যবহৃত ওই ট্রাকটিকে জব্দ করা করেন। অভিযুক্তকে দূগার্পুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে, আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সরকার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। মাদকসেবন ও ব্যবসায়ীদের নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে।

প্রতিদিন বিশেষ টিমের মাধ্যমে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। শনিবার মধ্য রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।