কামারখালী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: 11:48 AM, May 29, 2022
কামারখালী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ সালের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

রবিবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরীর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান।

ইউপি সচিব আফিয়া আক্তারের সঞ্চলনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন উপজেরা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।