কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 11:11 AM, March 15, 2021
কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মিঠুন হাওলাদার (১৮) নামে এক  কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকার কারনে পরিবারের জোগান দিতে সে স্থানীয় একটি ডেকরেটারে কাজ নেয়। ডেকরেটারে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। মিঠুন হাওলাদার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাখন হাওলাদারের ছেলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায়  ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।