কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 5:29 PM, April 15, 2021
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো.ইমরান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।

বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। সবার অগোচরে বাড়ীর পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ইমরান বাদুরতলী গ্রামের মো.মনির হাওলাদারের ছেলে বলে জানা গেছে।