May 4, 2026, 5:56 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার অফিস সহকারির মুত্যু

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 293
নিউজ আপঃ Tuesday, June 1, 2021

পটুয়াখালীর কলাপাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ বিল্লাহ (৩৫) নামে এক মাদ্রাসার অফিস সহকারির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের  দৌলতপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার অফিস সহকারি ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র নীলগঞ্জ ইউপির সভাপতি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আরিফ বিল্লাহ নিজ বসতঘরে পানির মটার দিয়ে পুকুর থেকে পানি  তোলার জন্য বিদ্যুৎ-সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্বজনেরা তাঁকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে় আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের যানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখা,  কলাপাড়া ইমাম মুয়াজ্জিন কল্যান সমিতি, হলি চাইল্ড ইন্টারন্যাশল স্কুল,ঢাকা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share