March 27, 2026, 5:29 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ এর উদ্বোধন

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 314
নিউজ আপঃ Tuesday, April 6, 2021

‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এই পতিপাদ্যকে সামনে রেখে দেশব্যপী পালন করা হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। তারই ধারাবাহিকতায় পাংশায় রবিবার (৪ এপ্রিল) থেকে শুরু হওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
রাজবাড়ীর পাংশা উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১ টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে সাঁতার প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকেয়া বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহরিয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share