কলাপাড়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:10 PM, November 20, 2020
কলাপাড়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২০নভেম্বর।।

পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী জেসমিন বেগমের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা আমিরাবাদ গ্রামের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘরের বাড়ান্দার আড়ার সাথে ওড়না পেচিঁয়ে সে আত্মহত্যা করে বলে গৃহবধুর স্বজনরা পুলিশকে জানায়।
কলাপাড়া থানার এস আই মো.আসলাম জানান, উপজেলার পাখিমারা বাজারের সবজি বিক্রেতা আবু তালেবের স্ত্রী জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের কারনে সে আত্মহত্যা করতে পারে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। নিহতের মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হবে।