June 25, 2026, 3:31 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীর ফাঁসিতে মৃত্যু

প্রতিবেদকের নাম 451
নিউজ আপঃ Monday, July 1, 2019

সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামশাইরগাঁও গ্রামে বসতঘরের আড়া (ধর্ণা) থেকে ঝুলন্ত অবস্থায় ফাতেমা আক্তার (৩০) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ জুন) ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ তার পরিবার ও স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

নিহত ফাতেমা দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামশাইরগাঁও গ্রামের সৌদি প্রবাসী জামাল মিয়ার স্ত্রী। নিহতের সাত, চার ও দুই বছর বয়সী তিন শিশুপুত্র রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জামাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম তার তিন পুত্রসন্তান উপজেলার রামশাইরগাঁও গ্রামে নিজ বাড়িতেই বসবাস করে আসছিলেন। স্বামীর অবর্তমানে ফাতেমা বেশ কয়েকমাস ধরেই কিছুটা মানসিক অস্বস্থিতে ভোগছিলেন।

শনিবার নিজ শিশু সন্তানদের যথারীতি সকালের নাস্তা করিয়ে দুপুরের আগেই তাদেরকে গোসল করানোর পর খাবার খাইয়ে বাড়ির বাইরে খেলাধুলার জন্য পাঠিয়ে দেন ফাতেমা। এরপর দুপুরের পর কোনো এক সময়ে শিশু সন্তানদের অলক্ষ্যে নিজ শয়নকক্ষের আড়া (ধর্ণা) এর সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

বিকালে নিহতের ছয় বছর বয়সী বড় ছেলে জাহেদুল হক খেলাধুলা থেকে বাড়ি ফিরে শয়নকক্ষে ঢুকে মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে বিষয়টি তখন পরিবারের অন্যরা ও প্রতিবেশীরা জানতে পারেন।

নিহত ফাতেমার বাবা উপজেলার রামশাইরগাঁও গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মেয়ে নিহতের ঘটনায় শনিবার রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাশেম ফাতেমা আত্মহননের বিষয়টি নিশ্চিত করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share