সরিষাবাড়ী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: 2:48 PM, May 30, 2022
সরিষাবাড়ী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ট্রাক্টরের চাপায় আবু সাঈদ(৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর-হাটবাড়ি গ্রামে দুর্ঘটনটি ঘটে। নিহত আবু সাঈদ ঐ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সুত্র জানায়, আবু সাঈদ বাড়ীর পাশে বেড়ি বাঁধ সড়কে দাঁড়িয়ে ছিলো। এ সময় চর-হাটবাড়ি গ্রামের ইন্তাজ আলীর ছেলে আহাদ আলী মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে বসতবাড়ীতে যাওয়া সময় ট্রাক্টরের চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানা এস আই আব্দুল খালেক জানান, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক্টরটি আটক করা যায়নি বলেও তিনি জানান।