গোদাগাড়ীতে প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বাজারজাতকরণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: 12:06 PM, May 26, 2022
গোদাগাড়ীতে প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বাজারজাতকরণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর গোদাগাড়ীতে উন্নত প্রযুক্তি ব্যবহার মাধ্যমে কৃষক পর্যায়ে দক্ষতার সাথে ফল ও ফসল উৎপাদন,সংগ্রহ এবং বাজারজাতকরণ বিষয়কদিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা)’র আর্থিক সহযোগিতায় বৃহস্প্রতিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে,¡

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা প্রমৃখ।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর(ইউডিএফ) কর্মকর্তা এম এ মতিন।