May 15, 2026, 4:06 pm
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলের শাস্তি চেয়ে চবিতে লাঠি মিছিল

চবি প্রতিনিধি 598
নিউজ আপঃ Wednesday, May 25, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এর নির্দেশে সাবেক সহ-সভাপতি সুমন নাসিরের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার(২৫ মে) বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবন সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে এসে তা শেষ হয়। মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে জুয়েলের কুশপুত্তলিকা দাহ ও দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদলের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন করতেছেন তা দেখে বিএনপি’র গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে আজেবাজে কথা বলতেছে। ছাত্রদলের সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সারা বাংলাদেশের আশার আলো জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করো না তোমাদের উচিত জবাব দিতে বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট।

এসময় শাখা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সায়ন দাশ গুপ্ত, ছাত্রলীগ নেতা খন্দকার রফিক, আব্দুল্লাহ নাহিয়ান রাফি,আহসান হাবীব সোপান, রফিক ইসলাম,সন্দীপ বিশ্বাস,জাহিদুল হাসান সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share