মধুখালী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: 10:54 AM, May 23, 2022
মধুখালী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বিজ কুমার দাস, পরিসংখ্যান কর্মকর্তা মো রুহুল আমিন, প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।