পাইকগাছায় গাঁজাসহ এক বিক্রেতা আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: 11:17 AM, April 28, 2022
পাইকগাছায় গাঁজাসহ এক বিক্রেতা আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

খুলনার পাইকগাছায় শিববাটি ব্রিজের উপর থেকে গাঁজাসহ বিক্রেতা বাবু গাজী (২১) কে পুলিশ আটক করেছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এএসআই নাছির উদ্দিন গোপণ সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

সে পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের ৬নং ওয়ার্ডে ওয়াপদার বাসিন্দা আ. মালেক গাজীর ছেলে। থানার ওসি জিয়াউর রহমান বলেন থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।