সাঁথিয়ায় শামসুল হক টুকু কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 10:52 AM, April 21, 2022
সাঁথিয়ায় শামসুল হক টুকু কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাবনার সাঁথিয়া শামসুল হক টুকু কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে কলেজের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কলেজের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্বায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ,পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, অত্র কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন,আ”লীগ নেতা আলহাজ্ব রবিউল করিম হিরু,অধ্যক্ষ নজরুল ইসলাম, ব্যাংকর্মকর্তা মঞ্জুরুল হক প্রমূখ।

এ সময় বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অংগ/সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রমজানের গুরুত্ব তুলে ধরে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন মাও. আবু ইউসুফ।