মনোহরদীতে প্রথম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টায় মামলা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: 1:15 PM, April 18, 2022
মনোহরদীতে প্রথম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টায় মামলা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মনোহরদীতে প্রথম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে প্রতিবেশী এক মধ্যবয়সীর ধর্ষনের চেষ্টায় সোমবার থানায় মামলা দায়ের হয়েছে।

মনোহরদী উপজেলার শুকুন্দী টেকির পাড়া গ্রামের প্রথম শ্রেনীতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষন চেষ্টায় ৪৫ বছরের এক মধ্যবয়সীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার দুপুরে পার্শ্ববর্তী চাচার বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে প্রতিবেশী দোকানী একই গ্রামের মৃত সোবহানের পুত্র হানিফা(৪৫) শিশুটিকে মজা খাওয়াবার লোভ দেখিয়ে তার দোকানের ভেতর নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।

কান্নাকাটি করে সেখান থেকে ছাড়া পাবার পর মেয়েটি তার মাকে ঘটনাটি জানায়। খবর পেয়ে তার পিতা ও প্রতিবেশী কয়েকজন হানিফার খোঁজে গেলে হানিফা দৌড়ে পালিয়ে যায়।

মেয়েটি শুকুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।এ ঘটনায় তার পিতা বাদী হয়ে সোমবার মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, থানায় ধর্ষন চেষ্টার মামলা দায়ের হয়েছে। আাসামী পলাতক রয়েছে।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।