নবাবগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৪ আসামী গ্রেপ্তার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: 10:06 AM, April 18, 2022
নবাবগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৪ আসামী গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে গ্রেপ্তারি পরোয়ানা মূলে নবাবগঞ্জ থানার এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ১।মোঃ আমজাদ আলী(৫৫), পিতা-মৃত মনসের আলী,২। মোঃ আমির হামজা(৩১), পিতা-মোঃ আমজাদ আলী, ৩। মোঃ রহিম বাবু(৩০),পিতা-মোঃ হানিফ, ৪। মোঃ সুজন মিয়া(২৮),পিতা- মৃত আকবর, সর্ব সাং- হরিপুর, থানা নবাবগঞ্জ।

গতকাল রাতে তাদের নিজ নিজ বসত বাড়ি হতে আটক করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, উক্ত ধৃত আসামীগনকে আজ সোমবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।