সরাইলে বাংলা নববর্ষ উদযাপিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: 2:09 PM, April 14, 2022
সরাইলে বাংলা নববর্ষ উদযাপিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ বরণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বর্ণিল শোভাযাত্রাটি বেড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাংলার আবহমান ঐতিহ্যবাহী বৈশাখী সঙ্গীত ‘এসো হে বৈশাখ’ দিয়ে সরাইল উপজেলা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এ সময় সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা সহকারী কমিশনার ফারহান নাসরিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নোমান মিয়া,

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন মাষ্টার, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান,

ত্রিতাল সঙ্গিতের অধক্ষ্য সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, উপজেলা মুক্তিযুোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী, সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন আনব আলী,সাংবাদিক মোঃ রিমন খানসহ উপজেলার সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।