শিবগঞ্জে কেন্দ্রীয় আহ্লে হাদীস মসজিদের উদ্যোগে খেজুর বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: 2:47 PM, April 13, 2022
শিবগঞ্জে কেন্দ্রীয় আহ্লে হাদীস মসজিদের উদ্যোগে খেজুর বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আহ্লে হাদীস কেন্দ্রীয় মসজিদ কমিটির আয়োজনে উপজেলার ৫০টি মসজিদে খেজুর বিতরন করা হয়।

বুধবার দুপুরে উক্ত মসজিদ প্রাঙ্গণে আহ্লে হাদীস কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মোনায়েম হোসেন ইকবালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা।

এসময় উপস্থিত ছিলেন আহ্লে হাদীস কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুহাইমিনুল পিন্টু, মসজিদ কমিটি সদস্য ছামছুল ইসলাম, তাহের মোল্লা, আঃ আলীম, তাজুল ইসলাম, মশফিকুল ইসলাম, লুৎফর রহমান, মোহাম্মাদ আলী, পুটুসহ উপজেলার আহ্লে হাদীস মসজিদ কমিটির নেতৃবৃন্দ।