ভূরুঙ্গামারীতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: 11:31 AM, April 12, 2022
ভূরুঙ্গামারীতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপার ভাইজার মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা ফিল্ড অফিসার জহুরুল ইসলাম।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাকাত উত্তোলন কার্যক্রমের উপর জোর দেন বক্তারা।

এসময় উপজেলা কেয়ার টেকার ও দশ ইউনিয়নের প্রায় দুইশত শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।