ভাঙ্গুড়ায় চার শিক্ষা প্রতিষ্ঠানে হাইজেনিক উপকরণ বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 11:20 AM, April 10, 2022
ভাঙ্গুড়ায় চার শিক্ষা প্রতিষ্ঠানে হাইজেনিক উপকরণ বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাবনার ভাঙ্গুড়ায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে দুই লক্ষ টাকা মূল্যের ১৭ রকমের হাইজেনিক উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১ টার দিকে পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হাইজেনিক উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, ভেড়ামারা উদয়ন একাডেমি, পাটুলীপাড়া উচ্চ বিদ্যালয় ও ভেড়ামারা দাখিল মাদরাসা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল হক, ভাঙ্গুড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত, মাদরাসা সুপার হাফিজুল ইসলাম ও প্রধান শিক্ষক আবু সাইদ প্রমুখ।