মহাস্থানে স্কুল পড়ুয়া কিশোরের আত্মহত্যা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: 10:21 AM, April 7, 2022
মহাস্থানে স্কুল পড়ুয়া কিশোরের আত্মহত্যা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে এক স্কুল পড়ুয়া কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

৬ এপ্রিল বুধবার রাত ৯টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহাস্থানগড় বানারসি গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী কিশোর আহসান হাবীব হিরু(১৫) মহাস্থানের কটকটি ব্যবসায়ী আব্দুল হান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা উপপরিদর্শক বিরঙ্গ চন্দ্র মন্ডল।

হিরুর পরিবার সূত্রে জানা যায়, হিরু স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। সে সবার অগচরে তার শয়নঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য শজিমেকের মর্গে পাঠানো হয়েছে।