May 2, 2026, 4:57 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে দু,টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রীর মৃত্যু ॥ আহত-২

এ কে আজাদ  রাজবাড়ী 357
নিউজ আপঃ Tuesday, January 11, 2022

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দু,টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবা (১৪) নামে নবম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া শহরের রিপন শেখের মেয়ে ও স্থানীয় স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথাবলে জানাগেছে, নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও স্কুল ছাত্রী সাবার মামা সালাউদ্দিনের মোটরসাইকেলে রামদিয়া থেকে নারুয়ার দিকে যাচ্ছিলো। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় পৌছালে পাংশা উপজেলার বহলাডাঙ্গী গ্রামের মকবুল হোসেনের ছেলে নাসির উদ্দিনের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৩জনই মারাত্বক আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রী সাবাকে মৃত ঘোষণা করেন এবং নাসির উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসমত আলী মিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থী মারা গেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share