May 2, 2026, 5:44 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মহিপুরে অতিরিক্ত মদ্যপানে মৎস্য শ্রমিকের মৃত্যু- নিউজ অলটাইম

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 259
নিউজ আপঃ Monday, January 10, 2022

মহিপুরে অতিরিক্ত মদপানে মোলায়েম খান (ওরফে মালাওন) (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে লতাচালী ইউনিয়নের আলিপুর বাজারের গদিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোলায়েম মহিপুর থানার খাজুরা গ্রামের মৃত এছাহাক খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোলায়েম বেলা এগারোটায় দিকে খালি পেটে অতিরিক্ত মদপান করে ইউসুফ কোম্পানি ও আবুল কোম্পানির মাছের গদির গল্লির মাঝখানে পরেছিলো। পরে বিকাল সাড়ে চারটার দিকে তার স্বজনরা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করে। এর আগেও তিনি অতিরিক্ত মদপান করতো বলে স্থানীয়রা জানায়।

আলীপুরের বিশিষ্ট্য মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা এ প্রতিনিধিকে বলেন, এ ব্যক্তিটিকে আমরা সবাই মালাওন নামে চিনি। সে অতিরিক্ত মদ্যপান করতো বলেই তাকে স্থানীয়রা মালাওন নাম দিয়েছে। এইদিনও সে প্রচুর পরিমানে মদ পান করেছে।
লতাচাপলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মৎস্য ব্যবসায়ী আবুল কোম্পানী এ প্রতিবেদককে জানায়, সে খালি পেটে অত্যাধিক মদ পান করেছে বলেই তার মৃত্যু ঘটেছে।

লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, লোকটি দীর্ঘদিন ধরে থেকেই মদ্যপান করে আসছে। আজকে বেশী মদ্যপান করায় স্টোক করতে পারেন বলে তার ধারনা।

মহিপুর থানার ওসি তদন্ত মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share