May 6, 2026, 7:26 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে একই সাথে পানিতে ডুবে ২টি শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ 459
নিউজ আপঃ Tuesday, August 24, 2021

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ (২) ও রুমাইসা (২) নামের দুইটি শিশুর মৃত্যু হয়েছে। চরধুঞ্চি গ্রামের মনির চৌধুরীর ছেলে আলিফ ও একই গ্রামের রমজান ফকিরের মেয়ে রুমাইসা।

সোমবার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে চরধুঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলিফ ও রুমাইসা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।একসাথে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

নিহতদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাধ্যমে জানাযায়, আলিফ ও রুমাইসা সন্ধ্যার দিকে তারা বাড়িতে খেলা করছিলো।মামা বাড়ি পাশেই হওয়ার কারনে প্রতিদিন বিকেলে ওরা মামা বাড়িতে আসে। আলিফ আর রুমাইয়া খেলতে খেলতে কখন ঘরের পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে কেউ টের পায়নি। দীর্ঘ সময় না পেয়ে সবাই এলাকায় খুঁজতে থাকে। পরে ঘরের পাশে পুকুরে রুমাইয়ার দেহ ভেসে উঠে। রুমাইয়ার দেহ তুলতে গিয়ে পানির ভেতর আলিফের দেহ পাওয়া যায়।

স্থানীয়দের সহায়তার পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share