কালুখালীতে সড়ক দুর্ঘটনায়  ২ মোটরসাইকেল আরোহী নিহত

Reporter
আনোয়ারুল ইসলাম রাজবাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: 12:53 PM, August 24, 2021
কালুখালীতে সড়ক দুর্ঘটনায়  ২ মোটরসাইকেল আরোহী নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় সুজিত চৌধুরী (৩০) ও বিমল রায় (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজিত নীলফামারী জেলার সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরীর ছেলে ও বিমল একই এলাকার ফুলচাঁন রায়ের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী বলেন, আজ ভোরে উপজেলার বোয়ালিয়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারে সঙ্গে ধাক্কা খায় ওই দুই মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যান।