রাজবাড়ীতে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশু কন্যা নিহত

Reporter
আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে
প্রকাশিত: 4:41 PM, July 27, 2021
রাজবাড়ীতে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশু কন্যা নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের মোঃকামেজ প্রামাণিকের মেয়ে নুসরাত প্রামাণিক (৭) অটোরিকশা চাপায় নিহত হয়েছে। এ ঘটনায় চালক খাইরুল তালুকদারকে গ্রেপ্তার করে মামলা দদায়ে করা হহয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের শান্তিনগর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. রাজন মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিশু নুরসাত রাস্তার পাশে দাঁড়িয়েছিলো। এ সময় আলীপুর বাজারের দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়র করা হয়েছে।