March 7, 2026, 7:27 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মহিপুরে হাত খরচের টাকা না পেয়ে বাবার সাথে রাগ করে  ছেলের  আত্মহত্যা 

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 460
নিউজ আপঃ Monday, July 26, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় হাত খরচের টাকা না পেয়ে বাবার সাথে রাগ করে মায়ের ওড়না পেঁচিয়ে ছেলে আত্মহত্যা করেছে সোহাগ ব্যাপারী (২২)। রবিবার (২৬ জুলাই) রাতে মৎস্য বন্দর আলীপুর বাজারের নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। নিহত সোহাগ আলীপুরের বাসিন্দা আনোয়ার ব্যাপারীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না পেয়ে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। রাত ১২টায় বাসায় না আসায় খোঁজ করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে পাশে থাকা ভাড়াটিয়া বাসায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

প্রতিবেশী সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, ‘সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আহত্মত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো।’ আরেক প্রতিবেশী স্বপন শিকদার বলেন, ‘সোহাগের মানসিক অবস্থা ভালো ছিলো না।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে’


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share