হাইওয়ে পুলিশের হাতে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: 11:54 AM, May 18, 2022
হাইওয়ে পুলিশের হাতে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মোঃ আকাশ মিয়া (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ ।

গ্রেফতারকৃত আকাশ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পাঠান পাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

আজ বুধবার (১৮ মে) বিকাল ৩টা ৪৫ ঘটিকার সময় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু নেতৃত্বে এসআই নজরুল ইসলাম,এএস আই হেলালসহ একদল পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে লাবিবা কাউন্টার সামনে অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে মোঃ আকাশ মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়, এসময় তার দেহ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।